1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন

বরিশালের রুপাতলিতে দুই রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়েছেন

বরিশাল নগরীর রুপাতলি এলাকায় অবস্থিত হুমাহুম ও খাবার বাড়ি নামের দুইটি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট রেস্তোরাঁ দুটির রান্নাঘর ও খাবার প্রস্তুত ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করা হয়। পরিদর্শনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

এ সকল অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত হুমাহুম রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা এবং খাবার বাড়ি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী আদালত সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে অভিযানের সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকায় শৃঙ্খলা বজায় থাকে। অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নগরীর খাবারের মান ও স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com