1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৪৯|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ববির ছাত্রী হলে ফার্স্ট এইড সামগ্রী ছাত্রদলের উদ্যোগে বিতরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর তাপসী রাবেয়া হল ও সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন। প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল গ্লাভ্‌স, নাপা, ব্যান্ডেজ, স্যালাইন, জীবাণুনাশক, তুলা ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ।

এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাপসী রাবেয়া তপসী হল ও বেগম সুফিয়া কামাল হলে এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে তারা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে। একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের পাশে থাকা বা প্রয়োজনের সময় সাহায্য করা ছাত্রদের নৈতিক দায়িত্ব— এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি। আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।

ববির ছাত্রী হলের একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে। ছোটোখাটো দুর্ঘটনা বা অসুস্থতার সময় এমন ফার্স্ট এইড বক্স থাকলে অনেক উপকার হবে।”

উল্লেখ্য, ফার্স্ট এইড সামগ্রী হলো- জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ, যা একটি ফার্স্ট এইড বক্সে রাখা হয়। এর মধ্যে প্রধান উপকরণগুলো হলো জীবাণুমুক্ত গজ পিস, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, ব্যথানাশক, এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com