1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:১০|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

ফেনীতে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৩৭ বার পড়েছেন

ফেনী, ৮ নভেম্বর (নিজস্ব প্রতিবেদক):

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। প্রধান আলোচক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. ফারুক আহমেদ, ডা. জালাল উদ্দিন মো. রুমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ড্যাব সভাপতি ডা. এস এম আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল।

আলোচনা সভায় ফেনীর সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিনিয়র চিকিৎসকবৃন্দসহ জেলা শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এ দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক উজ্জ্বল অধ্যায়। তারা দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com