1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২২|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৪৬৭ বার পড়েছেন

বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম মেহেদী হাসান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন পেশাজীবি থানা শাখার সভাপতি মোঃ সুলতানুল আরেফিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর সভাপতি মাষ্টার মোঃ মিজানুর রহমান, কোতয়ালী থানা সভাপতি মোঃ মাহমুদুল হাসান কামাল, সহ সভাপতি মাহাদী হোসাইন, আবু জাফর, বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জসিম হাওলাদার, সহ-সম্পাদক নুর আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, কোষাধ্যক্ষ রাজন হাওলাদার, প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বেলাল হোসাইন, মোঃ আবুল বাশার নয়ন, সাধারণ সম্পাদক মোঃ হান্নান তালুকদার, কোষাধ্যক্ষ মোঃ সাব্বির সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর নগরীর কাটপট্টি এলাকায় বাসভবনে বসে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মেহেদী হাসান । তাৎক্ষণিক পরিবারের লোকজন বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে পৈত্রিক নিবাস বগুড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে তিনি বিভিন্ন পত্রিকায় পেস্টিং ম্যান ও বাসিদ প্রেসে মেশিন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্যন্ত সদালপী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com