1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:২৮|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

দুবাই ফেরত প্রবাসী সোহাগকে টার্গেট: সাকুরা বাসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন, বরিশালের শেবাচিম হাসপাতালে অচেতন!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়েছেন

দুবাই থেকে দেশে ফেরা প্রবাসী সোহাগ ঢাকা বিমানবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে ভয়াবহ এক প্রতারণার শিকার হয়েছেন। জানা গেছে, তিনি সাকুরা পরিবহনের একটি বাসে যাত্রা করার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

পথিমধ্যে দুর্বৃত্তরা কৌশলে তাকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সবকিছু লুটে নেয়। পরে বাসটি বরিশালে পৌঁছালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ ও উৎসবকেন্দ্রিক সময়ে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যায়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এদিকে, এমন ঘটনায় যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com