1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:০০|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

দুই দিনের সফরে বরিশাল-ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. এস এম জিয়া হায়দার, স্বাস্থ্যখাত ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত সূচি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬৩ বার পড়েছেন

আজ সোমবার ও মঙ্গলবার দুই দিনের সরকারি সফরে বরিশাল ও ঝালকাঠি আসছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. এস এম জিয়া হায়দার। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বরিশাল-ঝালকাঠি সফর হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব তৈরি হয়েছে।

সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে তিনি প্রথমে ঝালকাঠি পৌঁছাবেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে জেলা প্রশাসন ও বিভাগীয় বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এছাড়া প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

জোহরের নামাজ শেষে তিনি একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ঝালকাঠি থেকে সড়কপথে বরিশাল পৌঁছে বেলা আনুমানিক সাড়ে ১০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন ডা. এস এম জিয়া হায়দার। এ সময় হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এছাড়াও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রীর বিশেষ এই স্বাস্থ্য সহকারী। পরে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে সিটি প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, আশির দশকে ডা. এস এম জিয়া হায়দার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com