1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানানো সেই ওসি প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।

তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল।

২১, ১৭, ০৮।’ তার পোস্টে উল্লেখ করা সংখ্যাগুলো ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ভিপি, জিএস ও এজিএসের ব্যালট নম্বর। ওসির ফেসবুক আইডি থেকে কোনো দলের প্রার্থী পক্ষে পোস্ট দেওয়ায় সরকারি চাকরির আচরণবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলে কমেন্ট করেন।

আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।

পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ‘আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পরেছে। আইনি ব্যবস্থা নেব। ইনশাআল্লাহ।’

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক পোস্ট দেয়। বিষয়টি নজরে আসার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এই ঘটনা সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com