1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

জমি সংক্রান্ত তর্কে অসুস্থ হয়ে প্রাণ গেল বৃদ্ধের!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৪৩ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাপানিয়া এলাকায় জমি সংক্রান্ত তর্ক-বিতর্কের একপর্যায়ে অসুস্থ হয়ে শুক্কুর হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কুরবান হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্কুর হাওলাদারের সঙ্গে তার চাচাতো ছোট ভাই মো. শহীদ হাওলাদার (৪০) এর জমি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয় নিয়ে বাড়ির পুকুরের দুই প্রান্তে দু’জনের সাথে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তর্ক চলাকালীন হঠাৎ শুক্কুর হাওলাদার অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা করা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. মিলন তালুকদার, সাইফুল তালুকদার এবং শহীদ হাওলাদারের স্ত্রী মুন্নি বেগম জানান, ঘটনাস্থলে কোনো ধরনের হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। তারা বলেন, শুক্কুর হাওলাদার পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং তর্কের সময় উচ্চস্বরে কথা বলার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে মৃতের ছোট ভাই সোবহান হাওলাদার জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুকুরের দুই পাড়ে দাঁড়িয়ে দু’জনের মধ্যে তর্ক হচ্ছিল। একপর্যায়ে আমার ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং পরে মৃত্যুবরণ করেন। তিনি আরও বলেন, তার ভাই আগে থেকেই হার্টের রোগী ছিলেন এবং এ ঘটনায় কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরাও একই তথ্য পেয়েছি। তবে মৃতের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com