1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর সদর রোডে রোগী বাণিজ্য: দালালদের অভয়ারণ্য, নেপথ্যে কারা? বাকেরগঞ্জে জমি প্রতারণা মামলায় দুই আসামি গ্রেপ্তার বরিশালে নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধান চায় পরিবার! আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি | ৮ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান। অভিযানে সহযোগিতা করেন এনএসআই (NSI)-এর ইন্টেলিজেন্স টিম এবং গৌরনদী মডেল থানা পুলিশ।

​অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরিকল ইউনিয়নের প্রত্যন্ত সুনিল সিকদারের হাট সংলগ্ন চর সরিকল গ্রামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় অনুমতি (লাইসেন্স) ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবৈধভাবে মজুত করা ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার মর্মে মুচলেকা নেওয়া হয়। জব্দকৃত জ্বালানি সাধারণ মানুষের সুবিধার্থে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে স্থানীয় এক গণ্যমান্য ব্যক্তির জিম্মায় প্রদান করা হয়।

​একই দিনে সরিকল বাজারে মনিটরিং করার সময় গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের রসিদ সংরক্ষণ না করার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, অগ্নিকাণ্ডসহ যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং দাহ্য পদার্থের অবৈধ বাজারজাতকরণ রুখতে জনস্বার্থে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com