1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৫|
শিরোনামঃ
ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ

গুলিবিদ্ধের ঘটনায় বরিশালে বিএনপির প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে নগরীতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দল ও ভিন্নমত দমনে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। নির্বাচনী মাঠ থেকে জনপ্রিয় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সরিয়ে দিতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার চরম হুমকির মুখে পড়বে।
প্রতিবাদ মিছিল থেকে আহত দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com