1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:০১|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৫০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। গাজা শহরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সামরিক বাহিনী হামলা আরও তীব্র করায় নিহতের এ ঘটনা ঘটে। ইসরায়েল বলেছে, তারা গাজা অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্র দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করছে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি বাহিনীর নৃশংস এই হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই গাজা শহরের শোচনীয় মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ রূপ হবে। ইতোমধ্যে এ এলাকায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরায়েলের এ হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল শুক্রবার শহরে ৩৫ জন এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরে ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা’ চালিয়ে যাচ্ছে।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

ইসরায়েল এক সপ্তাহ আগে এলাকার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। কারণ, হামাস এসব ভবন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে তারা অভিযোগ করছে। উল্লেখ্য, ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com