1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

কালকিনিতে লক্ষাধিক টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৯০ বার পড়েছেন

সৈয়দ আহসান মিঠু, গৌরনদী (বরিশাল ):

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল নোটসহ আজিজুল বেপারী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের রাতে উপজেলার উত্তর রমজানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আজিজুল বেপারী ওই গ্রামের নাসির বেপারীর ছেলে। তার কাছ থেকে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল উত্তর রমজানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন আজিজুলকে তল্লাশি করলে তার কাছ থেকে এসব জাল নোট পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

​কালকিনি থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com