1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩৩|
শিরোনামঃ
পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২১১ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ১১ মে ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলাে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলা সরকারি সমন্বয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন চালবঞ্চিত প্রকৃত জেলেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরদৌলত খান ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল নিয়ম অনুযায়ী কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে বিতরণের কথা থাকলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মিয়া শিকদার অনিয়মের আশ্রয় নিয়ে তার নিজস্ব লোকজন ও স্বজনদের মাঝে ওই চাল বিতরণ করেছেন বলে অভিযোগ ওঠে। এতে প্রকৃত কার্ডধারী অনেক জেলে চাল থেকে বঞ্চিত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জেলেরা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।

কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সনিয়া, ইয়াসিন, রেজাউল কবিরাজ ও শহিদুল কবিরাজ অভিযোগ করে বলেন, “আমাগো কার্ডের চাল না দিয়ে চেয়ারম্যান চান মিয়া শিকদার তার নিজস্ব দলবলের মাঝে বিনা কার্ডে চাল বিতরণ করছে। আমরা চাল না পাওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি পালন করবো।”

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান চান মিয়া শিকদার বলেন, “চাল বিতরণে কোনো স্বজনপ্রীতি করা হয়নি। প্রকৃত জেলেরাই চাল পেয়েছে। জেলেদের অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, “কার্ডধারীদের চাল দেওয়া হয়নি—এমন অভিযোগের বিষয়টি আমার জানা নেই।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com