1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

ইয়াবা মামলার আসামি থেকে ‘সাংবাদিক’! চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে আলোচনায় সোহাগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৩৪ বার পড়েছেন

বিশেষ প্রতিনিধি:
বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রামে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে—এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে সোহাগ সরদারের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে গোপন সংবাদের ভিত্তিতে স্বরূপকাঠী থানা পুলিশ অভিযান চালিয়ে আকলম গ্রামের একটি মাঠের পাশ থেকে সোহাগ সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ঘটনায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ইব্রাহিম হোসেন মুন্নাকেও গ্রেপ্তার করা হয়।

তৎকালীন স্বরূপকাঠী থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান, আটককৃতরা নিজেদের “৭১ বাংলা অনলাইন টিভি”র সাংবাদিক পরিচয় দেন। তাদের কাছ থেকে একটি ভিডিও ক্যামেরা, স্টিকারযুক্ত বুম, মাইক্রোফোন ও পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো চট্টগ্রাম থেকে স্বরূপকাঠীর নেছারাবাদ এলাকায় নিয়ে আসা হয়েছিল।

এদিকে অভিযোগ রয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর সোহাগ সরদার চট্টগ্রামে এসে পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি শুরু করে। বিশেষ করে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বিভিন্ন শপিং সেন্টার ও ফুটপাতের দোকানিদের কাছে গিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও সংবাদ প্রকাশের হুমকি দেয়। এছাড়াও তার বিরুদ্ধে ইপিজেড থানায় ডিবির ক্যাশিয়ার পরিচয়ে চাঁদাবাজির একটি মামলাও রয়েছে বলে জানা গেছে।

আরও অভিযোগ রয়েছে, ইপিজেড এলাকার ঝনক প্লাজার বিপরীতে একটি মার্কেটে চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত রয়েছে সে। কিছুদিন আত্মগোপনে থাকার পর আবারও এলাকায় ফিরে এসে নিজেকে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে পরিচিত করে তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

সাংবাদিকতার নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com