1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৫৪|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভাটারখাল বস্তিতে মাদকবিরোধী অভিযানে নারীর হাত থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার: মাদকচক্রের অপরাজনীতিতে জড়িত দম্পতি আবারো ধরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়েছেন

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ভাটারখাল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোরালো অভিযানে আবারো উন্মোচিত হলো সক্রিয় মাদকচক্রের ভয়াবহ চিত্র। শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় এবং এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে ভাটারখাল বস্তির একটি ঘরে অভিযান চালানো হলে আটক করা হয় মায়া আক্তার যুথিকে (২২)। তল্লাশির সময় তার কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেটে লুকানো ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুথি ভাটারখাল এলাকার মো. মুন্না ফরাজীর স্ত্রী। অনুসন্ধানে আরও জানা গেছে,যুথি ও তার স্বামী মুন্না ফরাজীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে তারা একটি সক্রিয় মাদকচক্র পরিচালনা করে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান,জব্দকৃত ইয়াবাসহ আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন,
“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান চলমান থাকবে। যারা সমাজকে নষ্ট করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

বরিশালের হৃদয়ে এমন ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্যে মাদকের বিস্তার,এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নয়, গোটা সমাজের জন্যই একটি হুমকি। প্রশাসন জানিয়েছে,মাদকচক্রের মূলহোতাদেরও দ্রুত আইনের আওতায় আনার জন্য চলবে আরও কঠোর অভিযান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com