1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৪|
শিরোনামঃ
আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল ডিজিটাল ফাঁদে সাংবাদিকতা: সাইবার আইনের আতঙ্কে স্বাধীন গণমাধ্যম, সুরক্ষার দাবিতে সোচ্চার দেশজুড়ে সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​ তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

বিআরটিসি বাস খুলে বিক্রির অভিযোগে বরিশাল ডিপোতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার পড়েছেন

বরিশাল বিআরটিসি বাস ডিপোর একটি বাস খুলনার সোনাডাঙ্গায় খুলে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পেতেই বিআরটিসির অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-২১৯৪।

সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ঢাকার টুঙ্গি এলাকার পরিবহন ব্যবসায়ী রফিকুল ইসলাম দীর্ঘমেয়াদি ইজারায় বরিশাল বিআরটিসি ডিপোর আওতাধীন খুলনা-পাথরঘাটা রুটে বাসটি পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন বাসটি চলার পর চলতি বছর বিআরটিসি তার দীর্ঘমেয়াদি ইজারা বাতিল করে।

ইজারা বাতিলের পর রফিকুল ইসলাম চলতি বছরের ৬ আগস্ট হাইকোর্টে পুনরায় ইজারা চেয়ে রিট আবেদন (নং ১২৫৯০/২৫) করেন। তবে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি কাজী জিন্নাত হক ও বিচারপতি আনুননা সিদ্দিকা রিটটি খারিজ করে দেন।

এরপর বিআরটিসির ঢাকা হেড অফিস থেকে জেনারেল ম্যানেজার মেজর নিজামউদ্দিন স্বাক্ষরিত একটি আদেশ জারি হয় (স্মারক নং ৮৬৪)। আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রফিকুল ইসলামের কাছ থেকে বাসটি বুঝে নিয়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো ইউনিট ইনচার্জের নিকট হস্তান্তর করতে।

তবে অভিযোগ রয়েছে, আদেশ কার্যকর না করে বরিশাল ডিপো ইনচার্জ বাসটি রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে না নিয়ে আরও দুই মাস ধরে খুলনা-পাথরঘাটা রুটে যাত্রী পরিবহন চালিয়ে যান। এসময় সংশ্লিষ্টরা রাজস্ব ভাগাভাগি করে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সবশেষে বাসটি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে গিয়ে চাকা, ইঞ্জিন ও বডি খুলে বিক্রি করে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এই বিষয়ে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ জুলফিকার-এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি।
অন্যদিকে বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবদুল লতিফ মোল্লা বলেন, “এ বিষয়ে আমি অবগত নই, বিষয়টি খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য, বরিশাল বিআরটিসির বিরুদ্ধে অতীতেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে একাধিক তদন্ত চলমান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com