1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়েছেন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বিআরটিসির চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ইচলাদি টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল বলেন, ‌‘বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখতে পাই, আগুনের কুণ্ডলি উঠছে।’

তিনি আরও বলেন, ‌‘সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন। বাসটি (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com