1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বানারীপাড়ায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় পোর্টালের সম্পাদক আটক গৌরনদীতে গরু চোর সন্দেহে একজন আটক, উত্তেজিত জনতার আগুনে পুড়ল গোয়ালঘর ও বসতঘর মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ সভা ও মিছিল করেছে এনসিপি বরিশাল মহানগর ও জেলা শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশাল নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি বরিশাল মহানগরের সদস্যসচিব ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী এম আনোয়ার হোসেন শিকদার। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্যে এম আনোয়ার হোসেন শিকদার বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। গুপ্ত হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে তারা জুলাই যোদ্ধাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, জুলাই যোদ্ধারা কোনো অপশক্তির কাছে মাথা নত করতে শেখেনি। অন্যায়, সন্ত্রাস ও দমন-পীড়নের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বুঝতে হবে, জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের ক্ষমতার অবসান ঘটেছে। এখন আর ভয়ভীতি কিংবা সন্ত্রাসের মাধ্যমে জনগণকে দমিয়ে রাখার সুযোগ নেই। জুলাই যোদ্ধারা অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ জবাব দিতে জানে।
সরকারের ভূমিকা নিয়ে সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় বাংলার জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। জনগণ ফ্যাসিবাদের পুনরুত্থান মেনে নেবে না।
এনসিপির এই নেতা নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ একটি নতুন রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করেছে। সেখানে সন্ত্রাস, গুপ্ত হামলা ও রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যারা আবারও ভীতি ও সহিংসতার রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে।
প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com