1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিদায়, দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির স্মৃতিতে এক কর্মদক্ষ প্রশাসক কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে শেবাচিমে পরিচালকের আকস্মিক বিদায়, থমকে যাবে কি উন্নয়নের চাকা? মশিউল মুনীরকেই ফেরানোর দাবি বরিশালবাসীর! পটুয়াখালীর বাউফলে সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট! ‘খবর আছে’ ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আত্মগোপন! সেখান থেকেই গ্রেপ্তার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাম বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ছাত্রলীগ নেতা রাজ্জাকসহ আসামি ১৬১! সম্ভাবনার বাংলাদেশ ও অদৃশ্য বাধা ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নভঙ্গ !! বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান ৭ লাখ মানুষের নিরাপত্তায় জনবল সংকটে বরিশাল মেট্রোপলিটন পুলিশ: ৩০ ওয়ার্ডে টহল ব্যবস্থা দুর্বল, বাড়ছে চুরি-ছিনতাই! হাসপাতাল নাকি গণশৌচাগার? শেবাচিমে যত্রতত্র প্রস্রাব, হাসপাতালের দুর্ভোগ দেখার কেউ নেই!

বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আত্মগোপন! সেখান থেকেই গ্রেপ্তার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চিকিৎসকের ওপর হামলার অভিযোগে পুলিশের অভিযানের মুখে আত্মগোপনে থাকা সালামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয় নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজস্ব চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।

এ ঘটনায় বেলায়েত হোসেন খান তাঁর ছেলে ইমরান খান সালামকে বিষয়টি জানান। অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চিকিৎসক চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তাঁর চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল, মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমরান খান সালামকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। পরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা এবং পরবর্তী সময়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে অভিযুক্ত যুবদল নেতার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

সচেতন মহলের প্রশ্ন—চিকিৎসাসেবা নিতে এসে রোগী ও স্বজনদের নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি দায়িত্ব পালনরত চিকিৎসকদের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব যা-ই থাকুক, চিকিৎসকের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com