1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিদায়, দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির স্মৃতিতে এক কর্মদক্ষ প্রশাসক কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে শেবাচিমে পরিচালকের আকস্মিক বিদায়, থমকে যাবে কি উন্নয়নের চাকা? মশিউল মুনীরকেই ফেরানোর দাবি বরিশালবাসীর! পটুয়াখালীর বাউফলে সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট! ‘খবর আছে’ ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আত্মগোপন! সেখান থেকেই গ্রেপ্তার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাম বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ছাত্রলীগ নেতা রাজ্জাকসহ আসামি ১৬১! সম্ভাবনার বাংলাদেশ ও অদৃশ্য বাধা ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নভঙ্গ !! বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান ৭ লাখ মানুষের নিরাপত্তায় জনবল সংকটে বরিশাল মেট্রোপলিটন পুলিশ: ৩০ ওয়ার্ডে টহল ব্যবস্থা দুর্বল, বাড়ছে চুরি-ছিনতাই! হাসপাতাল নাকি গণশৌচাগার? শেবাচিমে যত্রতত্র প্রস্রাব, হাসপাতালের দুর্ভোগ দেখার কেউ নেই!

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ছাত্রলীগ নেতা রাজ্জাকসহ আসামি ১৬১!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক | বরিশাল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে থানার এসআই মো. ইসমাইল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর ও জামাল হাওলাদার।

এ ঘটনায় মোট ১৬১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্যে ঝটিকা মিছিলের ঘটনায় নগরজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com