1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৫৮|
শিরোনামঃ
ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা! আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও জননেতা মরহুম মাওলানা আবুল হাশেম কুয়াকাটা ভ্রমণ হলো শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

শেবামেক ছাত্রদল কমিটি নিয়ে চাঞ্চল্য: ৩০ সদস্যের মধ্যে ১৮ জন ছাত্রলীগের পরিচিত মুখ!

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬৯ বার পড়েছেন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) শাখা ছাত্রদলের নবগঠিত ৩০ সদস্যের কমিটিকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৮ জনই আসলে সক্রিয় ছাত্রলীগ কর্মী। এতে ক্ষোভে ফেটে পড়েছেন প্রকৃত ছাত্রদল নেতাকর্মীরা। তারা দাবি করছেন, এ কমিটি ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ১১ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ৩০ সদস্যের কমিটি অনুমোদন দেন।

গত মঙ্গলবার বিকেলে ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কমিটির তালিকা শেয়ার করা হয়। আগামী এক মাসের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রকৃত ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংগঠনের ত্যাগী ও পরিক্ষিত নেতারা উপেক্ষিত থেকে যাচ্ছেন, অথচ ছাত্রলীগের সক্রিয় কর্মীদের নামেই গঠিত হয়েছে নতুন কমিটি। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে হতাশা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা এ কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, নতুন কমিটির কিছু সদস্য পরিচয় গোপন রেখে বলছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তারা বলেন, “আমরা ছাত্রদলের রাজনীতির সঙ্গেই যুক্ত এবং সংগঠনকে শক্তিশালী করতেই কাজ করছি।”

ক্যাম্পাসে এ ঘটনায় দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১১ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজে প্রকাশ্যে কিংবা গোপনে সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। ছাত্রদলের কমিটি ঘোষণার আগে ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে একটি মিছিল হয়। এর পরই নতুন কমিটি ঘোষণা করল ছাত্রদল।

এদিকে ছাত্রদলের নবগঠিত কমিটির ৩০ সদস্যের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনেরই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ নিয়ে কলেজে নতুন করে বিতর্ক শুরু হয়। সূত্র জানায়, নতুন কমিটির সভাপতি পদে থাকা মো. আসাদুজ্জামান প্রিন্স ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং আওয়ামী লীগের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাবেক এমপি জাহিদ ফারুক শামীমের উপস্থিতিতে একাধিক কর্সূচিতে অংশ নেন। তাকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের স্নেহভাজন হওয়ায় প্রিন্সকে সমীহ করতেন ছাত্রলীগ নেতারা। এ ছাড়া জুনিয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ আছে প্রিন্সের বিরুদ্ধে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদও ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের পক্ষে দলবল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। নির্বাচনের সময় নৌকার লিফলেট বিতরণ ও আওয়ামী লীগের রাজনৈতিক সভা-সমাবেশে তার সবর উপস্থিতি ছিল।

এ ছাড়া সাবেক মন্ত্রী খোকন সেরনিয়াবাতের পক্ষে নির্বাচনী প্রচারণায় ও রাজনৈতিক কর্মকাণ্ডে শেবাচিম ছাত্রদলের বর্তমান কমিটির সহসভাপতি জুবায়ের আল মাহমুদ, ফাইয়ান আলম ফাহিম, শোভন দেব দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হাকিম আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহফুজ, শাওন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাসিবুল হক শান্ত, সিয়াম হোসেন, শেখ আসিফ হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এন এম রোহান, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক তীর্থ মন্ডল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাফিউল ইসলাম শোভন, তথ্য ও গবেষণা সম্পাদক জিসান হোসেন আল দ্বীনকে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে দেখা গেছে। এ ছাড়া নবগঠিত কমিটির সহসভাপতি জুবায়ের আল মাহমুদ ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে তা ফেসবুকেও প্রচার করেছেন।

ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়ে শেবাচিম শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘আমি ক্লাসে আছি, এখন কথা বলতে পারব না। পরে আপনার সাথে কথা বলব।’ এর পর একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বারবার ফোনের লাইন কেটে দেয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. সাকিবুল হক রাসেল বলেন, ‘বরিশাল মহানগর বিএনপির ও মহানগর ছাত্রদলের নেতাদের সাথে আলোচনা না করে কেন্দ্রীয় নেতারা কোনো কমিটি দিতে পারেন না। অবশ্যই বরিশাল মহানগর বিএনপি ও ছাত্রদলের সাইনিং পাওয়ার থাকা নেতারা নতুন কমিটির বিষয়ে জানেন বলে আমার বিশ্বাস।’

তিনি বলেন, ‘বরিশালে ত্যাগী নেতাকর্মীদের অভাব নেই। ত্যাগী নেতারা কোনো ব্যক্তির হয় না, তারা দলের সম্পদ। ব্যক্তি পছন্দের কারণে ত্যাগীদের অবমূল্যায়ন করে ছাত্রলীগের নেতাদের সংযুক্ত করা হয়েছে নতুন কমিটিতে। এর দায়ভার বরিশাল মহানগর বিএনপি কিংবা ছাত্রদলের নেতারা এড়াতে পারেন না।’

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি মো. রেজাউল করিম রনি বলেন, ‘বিগত দিনগুলোতে শেবাচিম ছাত্রদল বরিশাল মহানগর ছাত্রদলের অধীনে ছিল। কমিটি হলেও তা মহানগর নেতারা যাচাই-বাছাই করে নতুন কমিটি দিয়েছেন। তবে এবারই প্রথম কেন্দ্র থেকে সরাসরি কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে যারা এসেছেন, তাদের বিষয়ে তিনি অবগত নন। নতুন কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসিত করা হলে তার দায় বরিশাল মহানগর কমিটির নেতারা নেবেন না।’

এ দিকে ছাত্রদলের একটি সূত্র জানায়, শেবাচিমের কমিটি পুনর্গঠনের বিষয়ে টিম প্রধান ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি দীপু পটোয়ারী। তার নেতৃত্বেই ছাত্রদলের পদপ্রত্যাশীদের যাচাই-বাছাই করা হয়েছে। তবে কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির বিষয়ে জানতে তাকে ফোন করেও বক্তব্য নেয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com