1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নূরে রাইয়ান ইলমুল কুরআন মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু ১ ডিসেম্বর দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বাবুল মুহুরীর অডিও ভাইরাল ও সংবাদ সম্মেলন ‘এক টাকা আমার দিতে হবে’—বাবুল মুহুরীর অডিও ভাইরাল, আড়াল করতেই কি সংবাদ সম্মেলন? নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ২০০৮ সালের যুবদল নেতা এ্যালবার্ট রিপনকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা! সাংগঠনিক যোগাযোগ নিয়ে কার স্বার্থে অপপ্রচার? বরিশালে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস, নাম রাখলেন আব্দুল্লাহ আল রাকিব ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন কে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর আনুষ্ঠানিক বক্তব্য ও প্রতিবাদ বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে অভিযোগ, সংবাদ ধামাচাপার চেষ্টায় মিডিয়াপাড়ায় দৌড়ঝাঁপ প্রতিকূলতা পেরিয়ে সুস্থ জীবনের পথে দুই তরুণী, পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

বরিশালে দেড় মাস বয়সী এক শিশুকন্যাকে চুরি করে বিক্রির অভিযোগে করা মামলায় স্কুল শিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন স্থানে এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌরি আক্তার, রূপাতলী মওলানা ভাসানী সড়কের বাসিন্দা নাসিমা বেগম এবং তাঁর বড় বোন ফাহমিদা।
নিখোঁজ শিশুটির নাম সাদিয়া। সে নগরীর রূপাতলী এলাকার সোহেল ও বৃষ্টি বেগম দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে রূপাতলী মওলানা ভাসানী সড়কের একটি ভাড়া বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। ওই সময় শিশুটি ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, প্রতিবেশী নাসিমা বেগম শিশুটির মা বৃষ্টি বেগমকে একটি কাগজ পোড়ানোর কথা বলে পাশের বাড়ির পেছনে পাঠান। এ সময় শিশুটিকে দেখাশোনার দায়িত্ব নেন তিনি। পরে মা ফিরে এসে বিছানায় সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এ ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা। পরে পুলিশ তদন্ত শুরু করে। বৃষ্টি বেগমের সন্দেহের ভিত্তিতে গত রোববার রাতে নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নাসিমা বেগম ৩৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে স্কুলশিক্ষিকা মৌরি আক্তারের কাছে বিক্রি করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে মৌরি শিশুটিকে তাঁর সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে পাঠিয়ে দেন।
পুলিশের তৎপরতায় ফাহমিদা শিশুটিকে নিয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় হাজির হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা বৃষ্টি বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মানবপাচার আইনে করা মামলায় তিন নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com