1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নূরে রাইয়ান ইলমুল কুরআন মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু ১ ডিসেম্বর দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বাবুল মুহুরীর অডিও ভাইরাল ও সংবাদ সম্মেলন ‘এক টাকা আমার দিতে হবে’—বাবুল মুহুরীর অডিও ভাইরাল, আড়াল করতেই কি সংবাদ সম্মেলন? নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ২০০৮ সালের যুবদল নেতা এ্যালবার্ট রিপনকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা! সাংগঠনিক যোগাযোগ নিয়ে কার স্বার্থে অপপ্রচার? বরিশালে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস, নাম রাখলেন আব্দুল্লাহ আল রাকিব ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন কে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর আনুষ্ঠানিক বক্তব্য ও প্রতিবাদ বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে অভিযোগ, সংবাদ ধামাচাপার চেষ্টায় মিডিয়াপাড়ায় দৌড়ঝাঁপ প্রতিকূলতা পেরিয়ে সুস্থ জীবনের পথে দুই তরুণী, পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

নূরে রাইয়ান ইলমুল কুরআন মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নূরে রাইয়ান ইলমুল কুরআন মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে আবাসিক ও অনাবাসিক বিভাগে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হবে।

মাদ্রাসার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ বলেন, “পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং সুন্নাহভিত্তিক আদর্শ জীবন গঠনের লক্ষ্যেই আমাদের এই পথচলা। শিশুদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব-আখলাক ও সুশৃঙ্খল জীবন গঠনে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

মাদ্রাসার পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা মির্জা ইয়াসিন রহমান গালিব জানান, শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান পরিচালিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মনোরম ইসলামী শিক্ষার পরিবেশ গড়ে তোলা হয়েছে।

মাদ্রাসার শিক্ষা বিভাগসমূহ:

১. শিশু বিভাগ (প্লে থেকে তৃতীয় শ্রেণি)।
২. ইলমুল কিরাত ও নাজেরা বিভাগ।
৩. হিফজুল কুরআন ও হিফজ রিভিশন বিভাগ।

মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা:

* সার্বক্ষণিক ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ও পর্যবেক্ষণ।
* অভিজ্ঞ শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাঠদান।
* তাজবিদসহ শুদ্ধ কুরআন তিলাওয়াতের বিশেষ প্রশিক্ষণ।
* নিয়মিত সবক, আমোখতা ও মশকের অনুশীলন।
* আদব-আখলাক, তালীম, জিকির ও সুন্নাহভিত্তিক ইসলামী পরিবেশ।
* এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও সুযোগ-সুবিধা।

ভর্তি ও যোগাযোগ:

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

মাওলানা মির্জা নাইমুল হাসান বেগ
শিক্ষক, অত্র মাদ্রাসা
০১৩১৬-০২৬৫২৬

মোঃ শহিদ স্যার
০১৭২৯-৮৩৮১৮৪

ঠিকানা: টোল প্লাজার দক্ষিণ পাশে, আদর্শ সড়কের বিপরীতে, রূপাতলী, ২৪ নম্বর ওয়ার্ড, বরিশাল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com