1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নূরে রাইয়ান ইলমুল কুরআন মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু ১ ডিসেম্বর দেড় মাসের শিশু উদ্ধার, এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বাবুল মুহুরীর অডিও ভাইরাল ও সংবাদ সম্মেলন ‘এক টাকা আমার দিতে হবে’—বাবুল মুহুরীর অডিও ভাইরাল, আড়াল করতেই কি সংবাদ সম্মেলন? নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু ২০০৮ সালের যুবদল নেতা এ্যালবার্ট রিপনকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা! সাংগঠনিক যোগাযোগ নিয়ে কার স্বার্থে অপপ্রচার? বরিশালে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস, নাম রাখলেন আব্দুল্লাহ আল রাকিব ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন কে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর আনুষ্ঠানিক বক্তব্য ও প্রতিবাদ বরিশাল পুলিশ লাইনে ১৪ বছরের ‘মধু’! এসআই জহিরকে ঘিরে অভিযোগ, সংবাদ ধামাচাপার চেষ্টায় মিডিয়াপাড়ায় দৌড়ঝাঁপ প্রতিকূলতা পেরিয়ে সুস্থ জীবনের পথে দুই তরুণী, পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যু, কর্তৃপক্ষের জবাবদিহি দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়েছেন

বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জের সিকদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধা মো. সিফাত হাওলাদারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর এনসিপির সদস্যসচিব এম. আনোয়ার হোসেন সিকদার। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

গত ২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে নগরীর উত্তর আমানতগঞ্জের সিকদার পাড়া, অটো রাইস মিল সংলগ্ন এলাকায় একটি আবাসিক ভবনের পাশে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সিফাতের মৃত্যু হয়। তাঁর পিতা মো. জাহাঙ্গীর হাওলাদার, মাতা নাছিমা বেগম। সরকারি গেজেটে তাঁর জুলাই যোদ্ধা নম্বর ৮৬০।

ঘটনার পরদিন ৩ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার হোসেন সিকদার। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। আবাসিক ভবনের পাশে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন জুলাই যোদ্ধা নিজের শহরে অনিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার কারণে প্রাণ হারাবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এ মৃত্যুর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দিতে
হবে।

নিজের নগর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আনোয়ার সিকদার বলেন, তাঁর স্বপ্নের বরিশাল হবে আধুনিক, নিরাপদ, পরিকল্পিত ও বিশ্বমানের বাণিজ্যিক-পর্যটন নগরী। এ জন্য ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে ভূগর্ভস্থ করা, তা সম্ভব না হলে আন্তর্জাতিক মানের ইনসুলেটেড কেবল ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার এবং সৌরবিদ্যুতের সম্প্রসারণ জরুরি।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে Waste-to-Energy প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইয়েরও প্রস্তাব দেন তিনি। এ ছাড়া সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ‘সমন্বিত নগর বিদ্যুৎ নিরাপত্তা ও আধুনিকায়ন ফোরাম’ গঠনের প্রস্তাব করেন।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সিটি করপোরেশনের একক এখতিয়ারভুক্ত না হলেও নগরবাসীর নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নিতে হবে। নগর উন্নয়নের প্রথম বিনিয়োগ হওয়া উচিত মানুষের নিরাপত্তায়, যাতে আর কোনো পরিবারকে অনিরাপদ পরিবেশে প্রিয়জন হারাতে না হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল জেলা সদস্যসচিব মো. আবু সাইদ ফেরদৌস, মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান নাদিম, মহানগর যুবশক্তির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক কাজী আবু জায়েদসহ ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে আনোয়ার হোসেন সিকদার নিহত সিফাতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com