1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জামিনে বের হয়েই সাংবাদিককে মামলা প্রত্যাহারে চাপ, মেলা আসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বরিশালে এলপিজি বাজারে অভিযান অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে তদারকি বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা, জেলেদের মাঝে চাল বিতরণ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত

এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী চারজন ছাত্রী বৃত্তি লাভ করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-মোসা. জান্নাতুল নাঈম আফরিন, ফারজানা ইয়াসমিন, মাসফি রহমান রোজা ও রুবাইয়া জাহান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

এ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও জীবনের সর্বক্ষেত্রে আরও সাফল্য কামনা করা হয়েছে।

এ বিষয়ে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্য অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com