1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ জামিনে বের হয়েই সাংবাদিককে মামলা প্রত্যাহারে চাপ, মেলা আসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বরিশালে এলপিজি বাজারে অভিযান অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে তদারকি বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা, জেলেদের মাঝে চাল বিতরণ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বরিশালে এলপিজি বাজারে অভিযান অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে তদারকি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

এলপিজি সিলিন্ডারের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ মজুদ প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বরিশাল মহানগরীর শীতলাখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে এলপিজি বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানের মজুদ, বিক্রয়মূল্য, মূল্যতালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, অবৈধভাবে মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার বিষয়ে তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, দোকানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন এবং প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে এলপিজি মজুদ ও বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে এলপিজি প্রাপ্তি নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com