বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করারপ্রতিবাদে নগরীর ২৪ নং ওয়ার্ডে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি ২৪ নং ওয়ার্ডের সাগরদী মাদ্রাসার সম্মুখ থেকে শুরু হয়ে সাগরদী ব্রিজ অতিক্রম করে রুপাতলী গোল চত্বর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় সাগরদী মাদ্রাসার সম্মুখে এসে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সিকদার, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক স্বপন সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাবেক আহ্বায়ক হান্নান খান নওয়াব, যুবদল নেতা সরোয়ার হোসেন, ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির হাওলাদার, বিএনপি নেতা সাইদুল হিয়ালি প্রমুখ।
মিছিলকে কেন্দ্র করে ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় পুরো এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি সরব হয়ে ওঠে।