1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক! মাত্র ১৫ দিনের দায়িত্ব, ‘লাখ লাখ টাকা’ আয়ের অভিযোগ! এসআই বশিরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ ঝালকাঠিতে নানা আয়োজনে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস পালিত চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার একই দিনে বাবা-ছেলের জন্মদিন—তসলিম উদ্দিন ও তাসরিফকে ‘দৈনিক বরিশাল মুখপত্র’ পরিবারের শুভেচ্ছা বরিশালে ল্যাবএইড ডায়াগনস্টিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালিত বাকেরগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগ, বিরোধীয় জমিতে নির্মাণকাজ! দলিলমূলে মালিকানা দাবি ফোরকানের, প্রভাবশালী মহিউদ্দিন মন্টুর বিরুদ্ধে দখল ও বাধা দেওয়ার অভিযোগ

প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর বরিশাল কলেজের পেছনে শ্রীনাথ চ্যাটার্জি লেনে পুলক চ্যাটার্জির বাসভবনে যান তিনি। এ সময় তিনি প্রয়াত সাংবাদিকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পুলক চ্যাটার্জির কর্মময় সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, পুলক চ্যাটার্জি সাংবাদিকতা অঙ্গনে তার কর্ম ও পেশাদারিত্বের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু বরিশালের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি তৈরি করেছে।

এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com