1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সহযোগী আটক বরিশালকে আধুনিক শিল্প-বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা এনসিপি প্রার্থীর! চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি বিআরটিসিতে বেড়েছে সেবা, প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ টার মধ্যে বন্ধে অভিযান বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ আজ বাবুগঞ্জে কথা কম, কাজ বেশি, এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী মূগাখান জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত মাদকবিরোধী সভায় গীতা পাঠের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শেষ পর্যন্ত মুসল্লিদের কাছে ক্ষমা চেয়েছেন আয়োজক বিএনপির দুই নেতা।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর চরামদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন চরামদ্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাবেশ কমিটির আহবায়ক মিজানুর রহমান চুন্নু শিকদার। চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার অনুষ্ঠান পরিচালনা করেন।

তবে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে গীতা পাঠ করানোকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, মসজিদ প্রাঙ্গণের ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা বিবেচনায় নিয়ে অনুষ্ঠান পরিচালনা করা উচিত ছিল। গীতা পাঠের বিষয়টি নিয়ে তারা আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার ব্যাখ্যা দাবি করেন।

এ অবস্থায় গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের তোপের মুখে পড়েন চরামদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মোহন মাস্টার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার। তারা উপস্থিত মুসল্লিদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে আলোচনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে ধর্মীয় স্থাপনা ও এর প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com