1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে ‘১০০ টাকার মুহুরী’ পরিবারকে ঘিরে মাদক কারবারের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা! বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি? চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ১৪তম গ্রেডের কর্মচারী সাইফুল সার্ভেয়ারের জমি ও ভবনে সাড়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগ, অর্থের উৎস কী! ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার

অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষা সফরের একটি বাস দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা। কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
প্রতিবছরের মতো এবারও শেবাচিমের কমিউনিটি মেডিসিন বিভাগ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফরের আয়োজন করা হয়। তবে সফর শুরুর আগে থেকেই এর ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থা ও সেবার মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল ।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা সফরের জন্য নির্ধারিত বাজেট ও সরবরাহ করা সেবার মানের মধ্যে অসংগতি ছিল। বিষয়টি নিয়ে তারা শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি করে। চুক্তির অন্যতম শর্ত ছিল উন্নতমানের বাস সরবরাহ করা। এ জন্য তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থও নেওয়া হয়। অথচ প্রতিশ্রুতি অনুযায়ী বাস সরবরাহ করা হয়নি। এর মধ্যেই ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় বাসটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাছাড়া দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিন রেজা বলেন, “ভোররাতে দুর্ঘটনা ঘটলেও দুপুর পর্যন্ত কলেজের পক্ষ থেকে তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি। আমরা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। দুর্ঘটনার পর আমাদের নিজেদেরই অনেক কিছু সামলাতে হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এমন ভূমিকা হতাশাজনক।”

এ বিষয়ে শেবাচিমের অফিস সহকারী (শিক্ষার্থী প্রতিনিধি) মোহাম্মদ রনি বলেন, “সোমবার বিকেল ৪টার দিকে চারটি বাসে ৪৪ ব্যাচের ২৩৪ শিক্ষার্থী কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পথে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদ পেয়ে কলেজের অধ্যক্ষ আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।”

শিক্ষার্থীদের দাবি, পুরো ঘটনার তদন্ত করতে হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি শিক্ষা সফরের জন্য বাস নির্বাচন ও চুক্তির প্রক্রিয়া, অর্থ ব্যয় এবং সার্বিক ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com