1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

“একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ পোর্ট রোড এলাকায় সরকারি জমি ও ড্রেনের জায়গা দখল করে ‘বিসমিল্লাহ রাইস মিল’ গড়ে ওঠার অভিযোগ উঠেছে। একই এলাকায় সরকারি জায়গায় থাকা অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হলেও এই মিলটি এখনো বহাল থাকায় বৈষম্যের প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সম্প্রতি প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী আবু নাহিয়ান নৌ-পরিবহন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, আনুমানিক ১৪ ফুট বাই ১০ ফুট জায়গাজুড়ে নির্মিত দোতলা স্থাপনাটি সরকারি ড্রেন বা সড়কের সীমানার মধ্যে রয়েছে।

অভিযোগকারীর দাবি, স্থাপনাটি যদি সরকারি জায়গা দখল করে নির্মিত হয়ে থাকে, তাহলে এটি শুধু ভূমি দখলের বিষয় নয়—জনসাধারণের চলাচল, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচল এবং ভবিষ্যতে নিরাপদ ওয়াকওয়ে নির্মাণেও বাধা সৃষ্টি করতে পারে।

এ কারণে স্থাপনাটির নির্মাণ অনুমোদন, জমির মালিকানা ও সীমানা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যৌথ সরেজমিন জরিপ করে সরকারি জায়গা দখলের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী অবৈধ স্থাপনাটি দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে স্থাপনাটি টিকিয়ে রাখার এবং সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সহযোগিতার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীর বক্তব্য—সরকারি জমি দখলের অভিযোগ সত্য হলে, ব্যক্তি বা প্রতিষ্ঠান বিবেচনা না করে সবার বিরুদ্ধে একই আইন প্রয়োগ করতে হবে।

পোর্ট রোডের মতো গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় সরকারি জায়গা দখলের অভিযোগের দ্রুত তদন্ত করে সত্যতা নির্ধারণ এবং দখল প্রমাণিত হলে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে বরিশালবাসী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com