1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়েছেন

বরিশাল নগরীর জজ কোর্টের সামনে হামলা, মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাঈম বরিশাল নগরের রাজারচর এলাকার হারুন হাওলাদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট দুপুরে নগরের ১০ নম্বর ওয়ার্ডের ফজলুল হক এভিনিউ এলাকায় জজ কোর্টের গেটের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে মারধর ও আহত করার পাশাপাশি কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

ঘটনার পর ফয়জুন নেছা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। মামলায় মো. মোর্শেদ, মো. ফেরদাউস হাওলাদার, আনিচ খান, পান্না হাওলাদার, আ. বারেক হাওলাদার, নাঈম, তুলি বেগম, জোসনা বেগম ও লাকি আক্তারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, আদালতের কার্যক্রম শেষে বাদী কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে জজ কোর্টের গেট দিয়ে বের হওয়ার সময় আসামিরা তাদের পথরোধ করে মারধর করেন। এ সময় মো. মোর্শেদ লোহার রড দিয়ে ইয়াসমিন বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় কয়েকজন নারী সাক্ষীর পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন বাদী।

এদিকে স্থানীয়দের অভিযোগ করে জানান, গ্রেপ্তার নাঈম অবৈধ জুয়ার আসরসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, জজ কোর্টের সামনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com