1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:২৫|
শিরোনামঃ
বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি! বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ

বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর জামায়াতের আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের বিরুদ্ধে।

অভিযোগ করে অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির চার নম্বর ভবনের নিচ তলায় তার টেবিলের সামনে অন্যান্য আইনজীবীদের উপস্থিতিতে অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ তাকে জামায়াত সম্পর্কে কোনো মন্তব্য না করার জন্য হুমকি দেন।
তিনি দাবি করেন, এ সময় ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে এবং প্রয়োজনে শারীরিকভাবে হেনস্তা করারও হুমকি দেওয়া হয়। পাশাপাশি সুকৌশলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাকির হোসেন আরও জানান, ঘটনার সময় তার কয়েকজন মক্কেলও উপস্থিত ছিলেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com