1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়েছেন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে হাসপাতালের প্রধান গেট থেকে র‌্যালিটি বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারি পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিচালক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com