1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
উচ্চ বেতনের চাকরির ফাঁদে তরুণী শ্রমিকদের দেহব্যবসায় বাধ্য! বরিশালে হোটেল মালিকসহ আটক ৪ টিউবওয়েলের মালামাল আটকানোর ভয় দেখিয়ে ‘চাঁদাবাজি’! বিসিসির কর্মকর্তা-স্টাফসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ট্রেড লাইসেন্সে কঠোর বরিশাল সিটি কর্পোরেশন! নবায়নহীন ও লাইসেন্সবিহীন ৫ প্রতিষ্ঠানে জরিমানা গৌরনদীতে মাদক ব্যবসায়ী ধরিয়ে দেওয়ায় সম্মাননা প্রদান কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জোরপূর্বক সালিসের চেষ্টা ; বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জের নামে অভিযোগ দায়ের ঘুষ নিয়ে ‘ভুয়া’ তদন্ত রিপোর্ট দাখিলের অভিযোগ! বন্দর থানার এসআই জলিলের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেলে লিখিত অভিযোগ তরুণদের স্বাস্থ্য অধিকার নিয়ে বরিশালে জোরালো বার্তা ; ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত “বর্জ্য ব্যবস্থাপনায় বদলে যাচ্ছে বরিশাল” — প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারীর সঙ্গে বিসিসির উন্মুক্ত আলোচনা

উচ্চ বেতনের চাকরির ফাঁদে তরুণী শ্রমিকদের দেহব্যবসায় বাধ্য! বরিশালে হোটেল মালিকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

বরিশালে গার্মেন্টস শ্রমিকদের উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে হোটেলে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় একটি হোটেল থেকে মালিকসহ চারজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন এলাকার অসহায় ও কর্মসংস্থানের সন্ধানে থাকা নারী শ্রমিকদের ভালো চাকরির আশ্বাস দিয়ে বরিশালে নিয়ে আসে। পরে তাদের হোটেলে আটকে রেখে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপে বাধ্য করা হতো বলে অভিযোগ উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে হোটেল মালিকসহ চারজনকে আটক করে। এসময় হোটেল থেকে কয়েকজন নারীকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার ও দেহব্যবসা সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com