1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবে ; সাংবাদিকের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তিই হয়ে উঠবে দুর্বল ! অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার।

ট্রেড লাইসেন্সে কঠোর বরিশাল সিটি কর্পোরেশন! নবায়নহীন ও লাইসেন্সবিহীন ৫ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৫১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার ১২ মে ২০২৬, মঙ্গলবার।

বরিশাল নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা কিংবা দীর্ঘদিন নবায়ন না করায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় পরিচালিত এ অভিযানে নগরজুড়ে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধি পেয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ও নবায়ন না করা প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়। পরে আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এবং দ্রুত লাইসেন্স গ্রহণ ও নবায়নের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনায় শৃঙ্খলা নিশ্চিত করতেই নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ ও নিয়মিত লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে।

এদিকে হঠাৎ এমন অভিযানে অনেক ব্যবসায়ী সতর্ক হলেও নগরবাসী সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com