1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেনারেল হাসপাতালের দরপত্রে তিন শর্ত নিয়ে বিতর্ক, বাজারদরের তালিকা গায়েবের অভিযোগ! ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, ব্যাহত চিকিৎসাসেবা! হাসপাতাল থেকে কলকারখানা—চরম ভোগান্তিতে নগরবাসী বিএম কলেজের উন্নয়ন কাজে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাধা, কাজ না পাওয়ায় ঠিকাদারকে সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের হুমকি! কীর্তনখোলায় ইউএনও ফরিদা সুলতানার মধ্যরাতের অভিযান পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার কৌশল? বরিশাল জেনারেল হাসপাতালের দরপত্রে ‘নিজস্ব শর্ত’ আরোপের অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তারের অভিযোগ, আলোচনায় ‘বি-মুহুরী’ পরিবার! করে দেখিয়ে দিলাম, নাকি সত্যিই কিছু করলাম—এমন আয়োজনের তাৎপর্য কী? প্রসঙ্গ: বিচ কার্নিভাল ২০২৬, কুয়াকাটা

রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি,  আটক ২, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পড়েছেন

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজির ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অভ্যন্তরীণ রুটের বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে টোকেনের নামে চাঁদা আদায় করে আসছিল। এ ঘটনায় হাসান ও সোহাগ নামে দুইজনকে আটক করা হয়।

এদিকে ঘটনার পরদিন বুধবার নিউ অন্তরা ক্লাসিক লিঃ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এম.ডি. ফিরোজ চৌধুরী কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রুপাতলী গোলচত্বর এলাকায় সিটি কর্পোরেশনের ইজারার নাম ব্যবহার করে একটি চক্র নিয়মিত চাঁদাবাজি করছে। মো. হাসান হাওলাদার (৩৩), মো. আল আমিন হোসেন ওরফে জনি (৪৬), মো. লিমন (২৫), মো. ইমন (২২)সহ ২০-২৫ জনের একটি দল পরিবহন শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারদের সঙ্গে অশালীন আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে। এতে পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নাসিমুল জানান, টোকেনের মাধ্যমে বিভিন্ন বাস থেকে টাকা সংগ্রহ করা হচ্ছিল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তারা এখন পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগে উল্লেখিত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com