1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা

রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি,  আটক ২, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজির ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অভ্যন্তরীণ রুটের বাস থেকে ৫০ থেকে ১০০ টাকা করে টোকেনের নামে চাঁদা আদায় করে আসছিল। এ ঘটনায় হাসান ও সোহাগ নামে দুইজনকে আটক করা হয়।

এদিকে ঘটনার পরদিন বুধবার নিউ অন্তরা ক্লাসিক লিঃ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এম.ডি. ফিরোজ চৌধুরী কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রুপাতলী গোলচত্বর এলাকায় সিটি কর্পোরেশনের ইজারার নাম ব্যবহার করে একটি চক্র নিয়মিত চাঁদাবাজি করছে। মো. হাসান হাওলাদার (৩৩), মো. আল আমিন হোসেন ওরফে জনি (৪৬), মো. লিমন (২৫), মো. ইমন (২২)সহ ২০-২৫ জনের একটি দল পরিবহন শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারদের সঙ্গে অশালীন আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে। এতে পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার নাসিমুল জানান, টোকেনের মাধ্যমে বিভিন্ন বাস থেকে টাকা সংগ্রহ করা হচ্ছিল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। তারা এখন পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগে উল্লেখিত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com