1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সৌদি আরবে বিনিয়োগকারী হলেন কুমিল্লার তরুণ এম এইচ প্রিন্স আহমেদ ; প্রবাসীদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় মেহেন্দিগঞ্জ কেন্দ্রীয় থানা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮

সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ”

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার পড়েছেন

বরিশালের প্রিয় মুখ, সাহসী সাংবাদিক আরিফিন তুষারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংবাদপত্র অঙ্গনসহ সমগ্র সাংবাদিক সমাজে। কিন্তু এই শোকাহত পরিবারের দুঃসময় ভাগ করে নিতে পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কলেজ এভিনিউতে আরিফিন তুষারের বাসায় গিয়ে তিনি তুষারের বৃদ্ধ বাবা, স্ত্রী ও দেড় বছরের একমাত্র সন্তানের খোঁজখবর নেন। এসময় আবেগঘন পরিবেশে তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেড় বছরের শিশুপুত্রের লেখাপড়া, চিকিৎসা ও সার্বিক সহযোগিতার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

রহমাতুল্লাহ বলেন,
“আরিফিন তুষার ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। তিনি বারবার আওয়ামী ফ্যাসিবাদ সরকারের অন্যায় ও অপকর্ম তুলে ধরে সত্যের পক্ষে লড়েছেন। তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ছিল সাংবাদিকতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সাহসী ভূমিকা আমাদের অন্তরে চিরকাল অম্লান হয়ে থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন—আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, তার স্ত্রী সানজিদা, একমাত্র শিশু সন্তান, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, বরিশাল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, ক্রীড়া সম্পাদক খান রুবেল, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক সুলাইমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর রোডের নিজ অফিসে দায়িত্ব পালনকালে হঠাৎ শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হন আরিফিন তুষার। দ্রুত তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলেও রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

তুষার রেখে গেছেন দেড় বছরের শিশু সন্তান, স্ত্রী, বৃদ্ধ বাবা-মা, দুই ভাইসহ অসংখ্য স্বজন ও অগণিত গুণগ্রাহী। তিনি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, বার্তা সম্পাদক ফোরাম বরিশালের নির্বাহী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সম্পাদকীয় পরিষদের সদস্য।

সাংবাদিকতা ছিল তার প্রাণ, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ছিল তার শক্তি। আজ তিনি না থাকলেও তার অমলিন স্মৃতি ও সাহসী ভূমিকা থেকে যাবে সাংবাদিকতার প্রতিটি অঙ্গনে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com