1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চাঁদাবাজি-অনিয়মের অভিযোগে এমপির ভাইকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; নথুল্লাবাদ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারের অভিযোগ, দাবি অস্বীকার মোশাররফের হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা ; আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা গৌরনদীতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, উদ্ধার ৫ বরিশাল জেলায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ; আহ্বায়ক যাঈদ সদস্য সচিব সিরাজ লটারিতে স্বচ্ছ পদায়ন, নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন

তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়েছেন

রিপোর্ট সাইফুল অপূর্ব 

বরিশালের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র শেবাচিম হাসপাতাল এখন তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে যেন এক অচলাবস্থার মুখে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

আজ  রবিবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। অনেক স্থানে ফ্যান ও জরুরি যন্ত্রপাতি বন্ধ থাকায় বাড়ছে রোগীদের কষ্ট।

একজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালে এসে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে আমরা কোথায় যাব? গরমে রোগীরা কষ্ট পাচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে আরও বেশি।” আরেকজন রোগী বলেন, “ডাক্তাররা চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ না থাকলে অনেক চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। এটা আমাদের জন্য খুবই ভয়ংকর অবস্থা।

অনেক স্বজন অভিযোগ করেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য কার্যকর কোনো বিকল্প ব্যবস্থা নেই। জেনারেটর থাকলেও তা সবসময় সচল থাকে না বলে দাবি তাদের। একজন বয়স্ক রোগীর ছেলে বলেন, “এত বড় হাসপাতাল, অথচ লোডশেডিং হলে পুরো সিস্টেম ভেঙে পড়ে। জরুরি রোগীরা সবচেয়ে বেশি বিপদে পড়ে।”

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com