1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

মহিপুরে গ্রাম পুলিশ হিসেবে সানজিদা আক্তার সাথীর যোগদান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়েছেন

পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন সানজিদা আক্তার সাথী। গত (১৬/৪/২০২৬) তারিখ তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নং মহিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সানজিদা আক্তার সাথী নির্বাচিত হন। মহিপুর ইউনিয়নে নারী হিসেবে গ্রাম পুলিশের এই দায়িত্ব গ্রহণ এলাকায় নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত সানজিদা আক্তার সাথী জানান, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং ইউনিয়ন পরিষদের অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নিরাপত্তা ও গ্রাম্য অপরাধ নিয়ন্ত্রণে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।

এ বিষয়ে মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলুল গাজী জানান, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সানজিদা আক্তার সাথীর নিয়োগের ফলে ৬ নং ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে। আমরা আশা করি তিনি সাহসিকতা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন।

এদিকে, সানজিদা আক্তার সাথী নিয়োগ পাওয়ায় তার পরিবারের পাশাপাশি ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষও আনন্দ প্রকাশ করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মনে করছেন, তৃণমূল পর্যায়ে নারীর এই অংশগ্রহণ সমাজ থেকে অপরাধ দূর করতে সহায়ক হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com