বরিশালের গৌরনদীতে অবস্থিত সেন্ট পিটার তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (দুপুরে) হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের একটি অংশে আগুন দেখা যায়, যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…