1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩১৮ বার পড়েছেন

বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি থাকা রোগীদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নাজমুল হাসান এবং সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোনায়েম সাদ।


ঈদের দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তারা। এ সময় রোগীদের চিকিৎসা সেবার সার্বিক মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের খাবারের গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। পাশাপাশি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নাজমুল হাসান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যারা অসুস্থতার কারণে পরিবার থেকে দূরে ঈদ কাটাচ্ছেন, তাদের মাঝে সামান্য আনন্দ পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট।

সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মোনায়েম সাদ জানান, হাসপাতালের রোগীদের জন্য নির্ধারিত খাবার ও সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। ঈদের দিনেও যেন রোগীরা যথাযথ চিকিৎসা ও সেবা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরাও উপস্থিত ছিলেন। রোগীদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com