1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়েছেন

সৈয়দ আহসান মিঠু, গৌরনদী, বরিশাল । ১8 মার্চ, ২০২৬ইং

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের নিরাপদ ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
এ প্রেক্ষাপটে সদ্য যোগদানকৃত বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বিকেল ও বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকাও ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “আগের তুলনায় এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ও যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।”
তিনি আরও জানান, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবায় সমন্বিতভাবে কাজ করছে গৌরনদী হাইওয়ে থানা, মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমানসহ গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com