1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

রমজানে বরিশাল মহানগর যুবদল নেতা রিয়াজুর রহমান রিয়াজের পিতা-মাতার জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪১৯ বার পড়েছেন

বরিশাল মহানগর যুবদলের অন্যতম নেতা রিয়াজুর রহমান রিয়াজের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (আজ) বরিশাল নগরীর সাগরদী আলিয়া মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনসহ বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এছাড়াও সুশীল সমাজ ও বরিশাল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি রিয়াজুর রহমান রিয়াজের বাবা-মা, দাদা-দাদী ও আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও তার বড় ভাবি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com