1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সৌদি আরবে বিনিয়োগকারী হলেন কুমিল্লার তরুণ এম এইচ প্রিন্স আহমেদ ; প্রবাসীদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় মেহেন্দিগঞ্জ কেন্দ্রীয় থানা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল রাত হলেই পটুয়াখালীর লোহালিয়া-শৌলা সড়কে আতঙ্ক!ছিনতাই-ডাকাতির অভিযোগে নিরাপত্তাহীন পথচারী, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুল কবির ফরহাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় দুই স্তরে চমকপ্রদ সাফল্য

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার পড়েছেন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা চমকপ্রদ ও অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তবে এবারের এই কৃতিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, যার নেতৃত্ব ও দূরদর্শী উদ্যোগে প্রতিষ্ঠানটি নতুন গতি পেয়েছে বলে জানিয়েছেন অভিভাবকসহ সংশ্লিষ্টরা ।

জানা গেছে, জুনিয়র বৃত্তি (৮ম শ্রেণি) ২০২৫ পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে অনন্য সাফল্য অর্জন করেছে। অল্পসংখ্যক পরীক্ষার্থীর মধ্যেও অধিকাংশের ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়া মাদ্রাসার শিক্ষার মান ও সুনির্দিষ্ট প্রস্তুতিরই প্রতিফলন।

এছাড়া জুনিয়র বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫টি বৃত্তি অর্জন করেছে। দুই স্তরেই উল্লেখযোগ্য এই সাফল্য প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি বর্তমানে এক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদ্রাসার সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত ক্লাস মনিটরিং, মডেল টেস্টের আয়োজন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা, অভিভাবক সমাবেশ এবং শিক্ষকদের সঙ্গে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সাধন করেছেন।

শিক্ষক ও অভিভাবকরা জানান, তাঁর আন্তরিকতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতি পিতৃতুল্য স্নেহ মাদ্রাসার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলস্বরূপ শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মো: নজরুল ইসলামের দক্ষ নেতৃত্ব অব্যাহত থাকলে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ভবিষ্যতে বরিশাল তথা জাতীয় পর্যায়েও আরও বড় সাফল্য অর্জন করবে।

এদিকে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com