1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:০১|
শিরোনামঃ
বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে ইউএনও’র অভিযান এডহক কমিটি থাকতেই ‘না’ বোর্ডের—তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অনুমোদন বাতিল ১৬ বছর পর ভোলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: নবনির্বাচিত কমিটিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

বরিশালে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৬৬ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। ২০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সভাকক্ষে প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন অর্ধশত সংবাদকর্মী।

দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান মাহমুদ বলেন, নির্বাচন শুধু একটি ভোটপ্রক্রিয়া নয়, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়।

এ অধ্যায়ে সাংবাদিকদের দায়িত্ব সবচেয়ে বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের জ্ঞান দক্ষতাকে কাজে লাগিয়ে রিপোর্টের খুঁটিনাটি বিষয়, সমসাময়িক প্রেক্ষাপট, নির্বাচন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত ধারণা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভুল তথ্য, গুজব কিংবা পক্ষপাতদুষ্ট সংবাদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরাই জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হিরা, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। এ সময় বরিশালের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com