1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের রঘুনাথপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নগদ অর্থ ও ৩০ ভরির বেশি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫২৫ বার পড়েছেন

রিপোর্ট ; সাইফুল অপূর্ব
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নতুন ব্রিজ সংলগ্ন সৌদি প্রবাসী জাহাঙ্গীর খানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ অর্থ ও ৩০ ভরির বেশি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


ঘটনাটি ঘটে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে। অস্ত্রধারী একদল ডাকাত ঘরের কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা জাহাঙ্গীর খানের ভাই মাওলানা মনিরুল ইসলামকে বেঁধে ফেলে এবং মারধর করে।


মনিরুল ইসলামের চিৎকারে ঘরের অন্য কক্ষ থেকে তার ভাই সৌদি প্রবাসী শামীম খান এবং জসীম খানের স্ত্রী বের হয়ে এলে ডাকাতরা সবাইকে একত্র করে জিম্মি করে রাখে। একপর্যায়ে মনিরুল ইসলামের ওপর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী রুবী বেগম ও পরিবারের অন্য নারীরা ডাকাতদের পায়ে ধরে আকুতি জানান।

তখন পরিবারের সদস্যরা নিজেদের প্রাণ বাঁচাতে ঘরের লকারের চাবি তুলে দেন এবং সবকিছু নিয়ে যেতে অনুরোধ করেন।


মাওলানা মনিরুল ইসলাম জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে কলাপসিবল গেটে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। বাথরুমে যাওয়ার সময়ই ডাকাতরা গেট ভেঙে ঘরে ঢুকে পড়ে। বাথরুমের দরজা ভেঙে আমাকে বের করে মারধর শুরু করে।

গৃহবধূ রুবী বেগম বলেন, “ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। আমরা ভয়ে সবকিছু দিয়ে দিয়েছি। জীবনের নিরাপত্তার জন্য আর কিছুই করার ছিল না।”
অপর গৃহবধূ মৌসুমী বেগম জানান, তাদের পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তিনজন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। দুই ভাই দেশে থাকেন। তার ধারণা, ডাকাত দলের সদস্যরা পরিচিত কেউ হতে পারে।

বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সন্তানরা আমাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে রেখেছিল। আমার গা থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার খুলে নিয়ে গেছে ডাকাতরা। মৃত্যুর আগে এমন দুর্দশা হবে ভাবিনি। তিনি প্রশাসনের কাছে তার স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান।

ঘটনার পরদিন বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com