1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

টিকটক গ্রুপের ফাঁদে পড়ে নিখোঁজ স্কুলছাত্রী, ২০ দিন পর ঢাকায় উদ্ধার

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়েছেন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নুসরাত জাহান সামিয়াকে প্রায় ২০ দিন পর রাজধানী ঢাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে তার পরিবার। প্রশাসনের সহায়তায় গত ১৬ ডিসেম্বর তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের বাসিন্দা নুসরাত জাহান সামিয়া গত ২৬ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের প্রায় ২০ দিন পর গত ১৬ ডিসেম্বর দুপুরে সামিয়া একটি অপরিচিত নম্বর থেকে তার মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। ওই ফোনকলের সূত্র ধরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে রাজধানীর উত্তরা এলাকায় ছুটে যান।

নুসরাত জাহান সামিয়ার বড় ভাই সিয়াম হোসেন জানান, প্রশাসনের সহায়তায় ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের শহীদ মীর মুগ্ধ মঞ্চ সংলগ্ন সানগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার বোনকে উদ্ধার করা হয়। পরে সামিয়ার ভাষ্যমতে, তিনি যে বাসায় অবস্থান করছিলেন সেখানে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় তল্লাশি চালিয়ে বাসার পরিচয় ও অন্যান্য বিষয় নিশ্চিত করা হয়।

উদ্ধারের পর নুসরাত জাহান সামিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের একটি গ্রুপের মাধ্যমে তিন বান্ধবীর সঙ্গে তার পরিচয় হয়। তাদের প্ররোচনায় তিনি গত ২৬ নভেম্বর পরিবারের কাউকে কিছু না জানিয়ে নগদ এক লাখ টাকা নিয়ে ঢাকায় চলে যান। ঢাকায় পৌঁছে সিএনজি অটোরিকশাযোগে উত্তরা এলাকায় কথিত ওই বান্ধবীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি আরও জানান, ওই নারীরা তাকে পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ার চুক্তিতে একটি রুম ভাড়া করে দেন এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে চাপ দেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকার সিংহভাগ ওই চক্রটি নিয়ে নেয়।

সামিয়া বলেন, ভাড়া বাসায় ওই নারী চক্রের দুই সদস্য তার সঙ্গে অবস্থান করতেন। প্রায় ১৭ দিন পর তিনি বুঝতে পারেন যে তিনি একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। এরপর সাহস সঞ্চয় করে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। উদ্ধার অভিযানের খবর পেয়ে ওই নারী চক্রের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী উদ্ধারের বিষয়টি তাদের জানা রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে উদ্ধার হওয়ার পর নুসরাত জাহান সামিয়া বর্তমানে পরিবারের কাছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com