1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

গুলিবিদ্ধের ঘটনায় বরিশালে যুবদলের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা ও মহানগর যুবদল।

শনিবার (১৩ ডিসেম্বর) বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে নগরীতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দল ও ভিন্নমত দমনে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। নির্বাচনী মাঠ থেকে জনপ্রিয় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সরিয়ে দিতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে এসব হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার চরম হুমকির মুখে পড়বে।

প্রতিবাদ মিছিল থেকে গুলিবিদ্ধ দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com